Logo
ট্রেন্ডিং: সাংবাদিককে বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত: শফিকুর রহমান ওসমান হাদিকে নিয়ে পোস্ট, অফিশিয়াল ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাবে উত্তর কোরিয়া: কিম জং উন

অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে যুবক নিহত

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে যুবক নিহত

ফেনীতে সিএনজিচালিত একটি অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মনসুর আহমদ বাহার (৪০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কাজির ঘাটলা গ্রামের মুন্সি বাড়ির সুলতান আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যম লক্ষ্মীপুর গ্রামে হানিফের সিএনজিচালিত অটোরিকশাটি প্রতিদিনই বাড়ির দরজায় পার্কিং করে রাখা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ এক ব্যক্তি সিএনজিটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ওই ব্যক্তি মারা যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মধ্যম লক্ষ্মীপুর গ্রামে সিএনজিচালিত অটোরিকশা চুরির সময় স্থানীয় জনতার পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে যুবক নিহত

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার