Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাংবাদিককে বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী

BN DESK
26 December 2025, 02:13 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বিয়ের খবর আলোচনায় আসে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেন তন্বী।

জানা গেছে, তাঁর জীবনসঙ্গীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশাগতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।

ফেসবুক পোস্টে তন্বী লেখেন, কিছু সম্পর্ক এমনভাবে গড়ে ওঠে যে মনে হয় সবকিছু আগেই নির্ধারিত ছিল। প্রথম আড্ডার স্মৃতি তুলে ধরে তিনি উল্লেখ করেন, বন্ধুদের বোকা বানানোর সেই অদ্ভুত মজা, হঠাৎ মুহূর্তের মোড় ঘুরে যাওয়া, ছোট ছোট বিষয়েও একই আনন্দ খুঁজে পাওয়ার অনুভূতি এবং নিজের ছটফটে রোমাঞ্চপ্রিয় সত্তাকে নিঃসংকোচে গ্রহণ করার কথাগুলো আজও তাঁর মনে স্পষ্ট।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। রক্তাক্ত ও ভীত মুখের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে ব্যাপক অনুপ্রেরণা জোগায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হন তিনি। মোট ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে ওই পদে নির্বাচিত হন সানজিদা আহমেদ তন্বী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

সাংবাদিককে বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার