Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে পেসার শরিফুল

BN DESK
28 December 2025, 04:32 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম রয়্যালস দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যাথা পেয়েছেন শরিফুল। এমনিতে কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন এই পেসার। আগামীকাল যেহেতু ম্যাচ আছে, এজন্য ঝুঁকি না নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে।

টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, চোট খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না। যেহেতু মাথায় আঘাত পেয়েছে, এজন্য আমরা নিশ্চিত হতে চাচ্ছি। পরীক্ষার ফল এলে বাকি অবস্থা জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে পেসার শরিফুল

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার