Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলাম: এ আর রহমান

BN DESK
11 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ অস্কারজয়ী সুরকার এ আর রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সম্মানহানি থেকে বাঁচতেই তিনি হিন্দি ভাষা শেখার দিকে মনোযোগ দিয়েছিলেন। ভারতের অন্যতম সেরা এই সংগীতজ্ঞ তামিলনাড়ুতে বেড়ে উঠেছেন এবং তার কণ্ঠ ও সুরের মূর্ছনা বিশ্বজুড়ে শ্রোতাদের মুগ্ধ করেছে। তার সুপারহিট চলচ্চিত্রের তালিকা বেশ দীর্ঘ, যার মধ্যে রয়েছে ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘রোজা’, ‘রঙ্গিলা’, ‘তাল’।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, "প্রতিটি ভাষার প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে। যখন আমার সিনেমা ‘দিল সে’ এবং ‘রোজা’ দারুণ ব্যবসা শুরু করে, তখন লোকেরা তামিল গানের হিন্দিতে অনুবাদ নিয়ে নানা আলোচনা করতে শুরু করে। এই বিষয়টি আমার কাছে খুবই অপমানজনক ছিল।"

সমালোচকদের কটূক্তি প্রসঙ্গে গায়ক আরও বলেন, "অনেকেই তখন খারাপ মন্তব্য করতেন। কেউ কেউ বলেছিলেন, হিন্দি গানের কথাগুলো অর্থহীন। তামিল এর চেয়ে অনেক ভালো। মানুষ বলতেন, এই ধরণের কাজ আর কখনও করো না।"

তার কথায়, "সমস্যাটা তৈরি হয়েছিল কারণ সেই সময়ে তিনটি ভাষায় তৈরি ছবি বক্স অফিসে হিট হতো। মানুষ মূলত টাকাটাই দেখত। ঠিক তখনই আমি ডাবিং ছবির পরিবর্তে সরাসরি হিন্দি ছবির উপর মনোযোগ দিতে শুরু করি। বলতে গেলে, অপমান থেকে বাঁচতেই আমি হিন্দি শিখেছিলাম।"

ইন্ডাস্ট্রিতে কয়েক বছর কাজের অভিজ্ঞতার পরেই তিনি এই সত্যটি উপলব্ধি করেন। রহমান আরও জানান, ১৯৯৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে তিনি পবিত্র কোরআন থেকে কিছুটা আরবিও শিখেছিলেন। এর পরই হিন্দি শেখায় মনোযোগী হন।

 

কিংবদন্তী পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরই তিনি বুঝতে পারেন, হিন্দি না শিখলে বলিউডে টিকে থাকা কঠিন হবে। তাই তিনি হিন্দি এবং উর্দু শেখেন। এমনকি, পাঞ্জাবি ভাষার প্রতিও তার বিশেষ দুর্বলতা রয়েছে বলে জানান এই শিল্পী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলাম: এ আর রহমান

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার