Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অপরিচিত নাম্বার থেকে হুমকি পাচ্ছেন মিঠুন

BN DESK
16 January 2026, 12:20 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন অপরিচিত নাম্বার থেকে হত্যা, অপহরণের মতো একের পর এক হুমকি পাচ্ছেন। এছাড়া হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে হুমকি দেওয়া হচ্ছে। যা ক্রিকেটারদের জন্য উদ্বেগের কারণ হয়েছে বলে জানা গেছে।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের অসম্মান করায় সব ধরনের খেলা বয়কটের পথে হেঁটেছেন ক্রিকেটাররা। তার পদত্যাগ দাবি করেছেন ক্রিকেটাররা। এতে নেতৃত্ব দিয়েছে কোয়াব। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা অবস্থানে অনড় থাকায় বিসিবি বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয়। তবে স্থগিতাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফের শুরু হচ্ছে শুক্রবার, ১৬ জানুয়ারি। ১৫ জানুয়ারি যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি, সেগুলোই গড়াবে ১৬ জানুয়ারি। সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

অপরিচিত নাম্বার থেকে হুমকি পাচ্ছেন মিঠুন

B
BN DESK | 16 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার