Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন শাকিব খান

BN DESK
01 December 2025, 06:12 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ শাকিব খানের নাম শুনলেই ব্যক্তিগত জীবনের ঝাঁপি খুলে বসতেন অপু বিশ্বাস। প্রশংসার বন্যা বইয়ে দিতেন। কথা বলার অধিকাংশ সময় শাকিবকে কেন্দ্র করেই ঘুরতেন তিনি। তবে আজকাল ভিন্ন চিত্র লক্ষণীয়। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব নন নায়িকা।

কারণ হিসেবে জানালেন শাকিবের পরামর্শ মেনে নীরবতাকে আপন করে নিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদকর্মীর এক প্রশ্নের উত্তরে এরকম জানিয়েছেন অপু।

তিনি বলেন, ‌‘আমি এমন কোনো কথা বলতে চাই না যা অযথা বিতর্ক তৈরি করবে বা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে। মিডিয়ায় এমন টপিক তুলতে চাই না যা ঘুরে-ফিরে আমারই বিরুদ্ধে ব্যবহৃত হবে।’

এ সময় শকিবের পরামর্শ প্রসঙ্গে বলেন, ‘শাকিব খান নিজেও সবসময় পেশাগত জায়গাটাই সামনে আনেন। তিনি বলেছেন, ক্যামেরার সামনে গেলে আমি যেন শুধু অভিনেত্রী অপু বিশ্বাস থাকি। নিজের কাজকে প্রাধান্য দিই, ব্যক্তিগত বিষয় নয়। আমি তার পরামর্শ মেনে চলার চেষ্টা করছি।’

সুন্দর চেহারার রহস্য কী এমন প্রশ্নে অপু বিশ্বাস হেসে বলেন, ‘মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি মনে করি, আমার দর্শক, ভক্ত এবং কাছের মানুষের ভালোবাসাই আমাকে সুন্দর রাখে।’

সম্প্রতি জোড়া ছবিতে যুক্ত হয়েছেন অপু। সঙ্গে আছেন আদর আজাদ। এ নিয়ে মুখ খোলেননি নায়িকা। তবে জানা গেছে, একটি সিনেমা পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। অন্যটি নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন শাকিব খান

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার