Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অমিতাভ বচ্চন কে নিয়ে কটাক্ষ

BN DESK
04 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : দিওয়ালি পার হলেও তার রেশ এখনও কাটেনি! সোশাল পাড়ায় তারকামহলের সুখস্মৃতি রোমন্থনের ভিড়। এমন আবহে দীপাবলির বোনাস নিয়ে কটাক্ষের শিকার অমিতাভ বচ্চন।

সাম্প্রতিক ভাইরাল এক ভিডিও থেকে জানা যায়, চলতিবারে দিওয়ালি উপলক্ষে জলসার পরিচারকদের ১০ হাজার টাকা বোনাসের সঙ্গে একবাক্স মিষ্টি উপহার দিয়েছেন বিগ বি। আর তাতেই শোরগোল নেটপাড়ায়। বলিউড শাহেনশাকে ‘কিপটে’ বলে খোঁটা দিলেন একাংশ।

ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেল, অমিতাভের জুহুর ‘জলসা’ বাংলোর বাইরে নিরাপত্তাকর্মীরা হাতে মিষ্টির বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। জনৈক ভøগার তাদের উদ্দেশে প্রশ্ন ছোড়েন- আর কী দিলেন বচ্চনরা? হাসিমুখে ওই কর্মী জানান, প্রত্যেক কর্মীকে এক বক্স মিষ্টির সঙ্গে ১০ হাজার টাকা করে দিয়েছেন। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটভুবনের একাংশ সমালোচনা শুরু করেছেন।

কারও মন্তব্য, নিজে ক্রোড়পতি হয়ে পুজো গন্ডার দিনে গৃহকর্মীদের মোটে ওই কটা টাকা বোনাস দিলেন! কেউ বা বললেন, বলিউডের সবথেকে বড় তারকা অমিতাভ বচ্চন এক বাক্স মিষ্টি আর ১০ হাজার টাকাতেই দিওয়ালি বোনাসের দায় সারলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

অমিতাভ বচ্চন কে নিয়ে কটাক্ষ

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার