Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড আর নেই

BN DESK
31 October 2025, 08:00 PM পড়তে ১ মিনিট
অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড আর নেই

হলিউডের অস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড পর্দা আর নেই। তার অভিনয় এবং পরিচালনা দুই ভক্তদের মনে দাগ কেটেছে।

বিবিসি থেকে জানা যায়, অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, ৮৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই চিরবিদায় নিলেন এই কিংবদন্তি।

 

ষাটের দশকের শুরুতে থিয়েটার দিয়ে অভিনয়জগতে পথচলা শুরু রবার্ট রেডফোর্ডের। ১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকের মাধ্যমে আলোচনায় আসেন, যা পরে ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের এক জনপ্রিয় মুখ। ১৯৭৩ সালের ‘দ্য স্টিং’ ছবির জন্য পান অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন, যা তাকে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

পরিচালনায়ও সমান কৃতিত্ব দেখান রেডফোর্ড। ১৯৮০ সালে ‘ওর্ডিনারি পিপল’ পরিচালনার জন্য অস্কারে সেরা পরিচালকের স্বীকৃতি পান, আর ছবিটি সে বছর সেরা চলচ্চিত্রের খেতাবও জেতে। ১৯৯৪ সালে তার পরিচালিত ‘কুইজ শো’ও অস্কারে মনোনীত হয়। অভিনয়ে শেষ দিকের কাজ ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’-এর পর তিনি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড আর নেই

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার