Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

BN DESK
19 December 2025, 09:17 PM পড়তে ১ মিনিট
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা যারা দেখেন, তাদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পর্দায় ফিরছেন ক্রিস ইভান্স। আসন্ন ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’ সিনেমায় তাকে দেখা যাবে।
 
 
সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম টিজারেই দেখা গেছে এ দৃশ্য। তাতে যা আভাস পাওয়া গেল, একজন নবজাতকের বাবা হিসেবে দেখা যাবে ক্রিস ইভান্সকে।
 
 
টিজারে দেখা যায়, একটি শান্ত বাড়িতে স্টিভ রজার্স (ক্রিস ইভান্স) মোটরসাইকেল চালিয়ে আসছেন। আবহ সংগীতে বাজছে অ্যাভেঞ্জার্স থিম।স্টিভ তার পুরনো চিরচেনা সেই স্যুট টি নেড়েচেড়ে দেখছেন। এক পর্যায়ে তার কোলে একটি নবজাতক শিশুকে দেখা যায়। আর দৃশ্যটি দিয়েই টিজারটি শেষ হয়। শেষে লেখা ওঠে, ‘স্টিভ রজার্স ফিরছেন অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে’।
২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এ শেষবার স্টিভ রজার্সকে দেখেছিলেন দর্শকেরা। সেখানে তিনি ইনফিনিটি স্টোনগুলো যথাস্থানে ফিরিয়ে দিয়ে অতীতে তার প্রিয়তমা পেগি কার্টারের কাছে ফিরে যান এবং সেখানেই সংসার জীবন কাটান। পরবর্তীতে বৃদ্ধ অবস্থায় ফিরে এসে তার ঢালটি স্যাম উইলসনের (অ্যান্থনি ম্যাকি) হাতে তুলে দেন।
 
এখন প্রশ্ন উঠেছে, টিজারের এই স্টিভ রজার্স কি আগের সেই আসল স্টিভ, নাকি মাল্টিভার্সের অন্য কোনো রূপ? এছাড়া নবজাতক শিশুটির পরিচয় এবং তার মধ্যে সুপার সোলজার ক্ষমতা আছে কি না, তা নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে নানা জল্পনা।
 
 
শোনা যাচ্ছে, ২০২৬ সালের ১৮ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ক্রিস ইভান্স ছাড়াও মূল অ্যাভেঞ্জার্স টিমের রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন এই সিনেমায়। তবে তিনি আয়রন ম্যান নয়, বরং খলনায়ক ‘ডক্টর ডুম’ হিসেবে হাজির হবেন।
 
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

B
BN DESK | 19 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার