Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অ্যাম্বুলেন্সে ডাকাতির সরঞ্জাম, গ্রেফতার ৩

BN DESK
08 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

ফেনীর ছাগলনাইয়ায় একটি অ্যাম্বুলেন্স থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্স থেকে ছুরিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পিএইচপির সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নূর আলমের ছেলে সিএনজিচালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপচালক মো. রাসেল (২৩) ও একই গ্রামের আবদুল হালিমের ছেলে মো. শাহাদাত।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোরে হাইওয়ে পুলিশের টহল দল মুহুরীগঞ্জ এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় পিএইচপির সামনে ফেনীর নিউ উপশম জেনারেল হাসপাতালের নাম লেখা একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহ হলে পুলিশ কাছে যেতেই তিন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা আরও তিনজনকে আটক করে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে তিনটি ছুরি, একটি রশি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়।

ফাজিলপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ডাকাতির উদ্দেশে তারা অ্যাম্বুলেন্সটি নিয়ে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা পেশাদার ডাকাত দলের সদস্য। অ্যাম্বুলেন্স চালক এই দলের মূলহোতা। এ ঘটনায় থানার উপপরিদর্শক আবু নোমান বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেছেন।

এলাকা: ফেনী ছাগলনাইয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

অ্যাম্বুলেন্সে ডাকাতির সরঞ্জাম, গ্রেফতার ৩

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার