Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

BN DESK
11 November 2025, 09:49 PM পড়তে ১ মিনিট

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) দুই সদস্যের এক প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি। 

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

 

তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ চাহিদার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং রেড ক্রসের কার্যক্রমের পরিধি সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া প্রতিনিধিদল দুর্যোগ ও দুর্ঘটনাকালে রেড ক্রস স্বেচ্ছাসেবীদের কাজের নিরাপত্তার বিষয়ে আলোচনায় আগ্রহী বলে জানান।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার