Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আইপিএলে মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি

BN DESK
28 December 2025, 03:45 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইপিএলের আসরে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে কলকাতা নাইট রাইডার্সের দলে খেলবেন মুস্তাফিজুর রহমান।  ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মুস্তাফিজকে খেলালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধর্মীয় নেতারা মাঠে ভাঙচুর চালানোর হুমকি দিয়েছেন। 

তারা দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কলকাতা দলের বয়কটের ডাকও দেওয়া হয়েছে।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেন, ‘বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামাতে গেলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে কলকাতা। তপস্বী যোদ্ধারা ম্যাচ হতে দেবে না, মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’

এদিকে মুস্তাফিজের আইপিএল খেলার সময়কাল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বাংলাদেশ দলের সিরিজের প্রয়োজন অনুযায়ী ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

আইপিএলে মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার