Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আইপিএলে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরদিনই মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

BN DESK
18 December 2025, 01:29 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামের ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার আইপিএল মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স—বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ দাম।

রেকর্ড দামে আইপিএল দল পাওয়ার পরদিনই আইএল টি-টোয়েন্টিতে নিজের সেরা পারফরম্যান্স উপহার দেন এই বাঁহাতি পেসার। বুধবার দুবাইয়ে এমআই এমিরাটসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। তার বোলিংয়েই দাপুটে শুরু করেও ১৩৭ রানের বেশি করতে পারেনি এমআই এমিরাটস।

চলতি টুর্নামেন্টে আগে ২ উইকেট ২২ রানই ছিল মোস্তাফিজের সেরা ফিগার, এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন তিনি। আসরে এখন পর্যন্ত তার উইকেট ৯টি। সেরা বোলারের দৌড়ে এগিয়ে থাকা ওয়াকার সালমানখিলের উইকেট ১২টি, তবে মোস্তাফিজ তার চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন।

এদিকে টুর্নামেন্টে শীর্ষে থাকার লড়াইয়ে থাকা দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত ৫ ম্যাচে জিতেছে ২টি। আজ এমআই এমিরাটসের বিপক্ষে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা গালফ জায়ান্টসের সঙ্গে ব্যবধান কমবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

আইপিএলে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরদিনই মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার