Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আইপিএল’র নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ সাকিব

BN DESK
09 December 2025, 03:02 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইপিএল নিলামের ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। তবে সাকিব বাদ পড়লেও নিলামের চূড়ান্ত তালিকায় টিকে গেছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার।

তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, যা নিলামে তার দর বাড়াতে ভূমিকা রাখতে পারে। মুস্তাফিজ ছাড়া তালিকায় থাকা অন্য ৫ ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি করে। এই ক্যাটাগরিতে আছেন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশের সপ্তম প্রতিনিধি হিসেবে তালিকায় আছেন রাকিবুল হাসান। জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া এই বাঁহাতি স্পিনারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

আইপিএল’র নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ সাকিব

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার