Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর

BN DESK
13 January 2026, 08:13 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে চলছে তোড়পাড়। বাংলাদেশ দল ভারতে খেলবে না জানিয়ে চিঠি দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। তবে এখনও বিসিবি কোনো চিঠি পায়নি এমনটাই জানালেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এমনকি আইসিসি বাংলাদেশের ভেন্যু নিয়ে কী ভাবছে সে সম্পর্কেও বোর্ডের কোনো ধারণা নেই। 

বিপিএলের সিলেট পর্ব শেষে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ বলেন, ‘একটু আগে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম এরকম কোনো নিউজ আছে কি না। আসলে এরকম কোনো নিউজ নেই আমাদের কাছে। আইসিসি থেকে কোনো চিঠি আমরা পাইনি এখনও এ বিষয়ে।’ যদিও ভারতীয় গণমাধ্যম দাবি করছে, ভারতেই থাকবে বাংলাদেশের ভেন্যু। এ বিষয়ে আসিফ জানান, ‘ইন্ডিয়ান নিউজ ওরা ওদের মতো করুক। আপনারা প্রপার নিউজটা দিয়ে দিন তাহলেই হবে। আইসিসি কী বলছে অবশ্যই আমরা আপনাদের জানাব।’

বোর্ড থেকে সঠিক তথ্য দেওয়া হবে জানিয়ে আসিফ বলেন, ‘আমাদের দেশে একটা নেচার আছে, একটু অস্থিতিশীল থাকি এবং খুব দ্রুত শুনি আবার ভুলে যাই। আমাদের জায়গা থেকে হুটহাট কথা বলতে পারি না। বোর্ড থেকে যখন আমরা সিগনাল পাই তখনই আপনাদের বলি। অথেনটিক যেন হয়। এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমরা দেইনি যেটা বোর্ড কর্তৃক ফিল্টারড না। আমরা আইসিসি’র চিঠির অপেক্ষায় আছি। অন্যান্য যেসব আলাপ হচ্ছে, বোর্ডের পক্ষ থেকে অথেনটিক বলতে পারব না।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার