Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

BN DESK
11 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার (১০ নভেম্বর) রাতে টিএসসি চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে সরব স্লোগান দেন। মিছিলে তারা বলেন, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’— এই স্লোগান ধরে তারা আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

ছাত্রদল নেতা মমিনুল ইসলাম জিসান বলেন, আমরা আজকে থেকে আগামী ১৩ তারিখ পর্যন্ত মাঠে থাকবো। আওয়ামীলীগ সন্ত্রাসীদের প্রতিরোধ করতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী প্রস্তুত। কোনোভাবেই আওয়ামীলীগকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, লকডাউনের নামে আওয়ামীলীগ দেশে জ্বালায় পোড়াও করার পরিকল্পনা করছে। তারা বলেন দেশকে অস্থিতিশীল করার পায়তারা জাতীয়তাবাদী ছাত্রদল রুখে দেওয়ার জন্য মাঠে সবসময় থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার