Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে, অন্তরে এক বাইরে আরেক : খায়ের ভূঁইয়া

BN DESK
09 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। অন্তরে এক বাইরে আরেক। এ ধরনের দ্বিচারিতা সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের কথায় এবং কাজে মিল থাকতে হবে। 

তিনি বলেন, একটি দল (জামায়াত) পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আর এখানে গ্রামেগঞ্জে ভোট কুড়ায় তাদের প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে। 

আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় নবীগঞ্জ মাদরাসা মাঠে মহিলা দলের ব্যানারে এ আয়োজন করা হয়। 

আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এবং কাজে মিল রয়েছে। হাসিনার সঙ্গে তিনি কখনো আতাত করেননি, দীর্ঘদিন জেল খেটেছেন। এরশাদের সঙ্গে আতাত করেননি, জেল খেটেছেন। খালেদা জিয়ার দল বিএনপি, আমরা যেটা বলি সেটা করি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা লোকের দায়-দায়িত্ব উনি নেবেন। কারা ভোট দিয়েছে, না দিয়েছে তাতে কিছু যায় আসে না। 

তিনি আরও বলেন, ইসলামের কথা বলে মানুষকে ধোকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। গ্রামেগঞ্জে মা-বোনদেরকে ভুলবাল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে। এটা কোথা থেকে পেল, ডিলারশিপ দিল কারা, কারা বিক্রি করে এটা আমরা জানি না। একটি দল আমাদের দেশে এই অপকর্ম করছে। আবার দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি মানুষ বেহেশতে যাবে না, এই সব কথা যারা বলে তারা বেঈমান, মোনাফেক। 

চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির নুর হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক কামালুর রহমান মানিক প্রমুখ।  

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে, অন্তরে এক বাইরে আরেক : খায়ের ভূঁইয়া

B
BN DESK | 18 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার