Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আজ সারাদেশের সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি

BN DESK
31 October 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে-এমন অভিযোগে আজ সারাদেশের সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। একইসঙ্গে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচিও পালন করবেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনভর কলেজগুলোতে এ কর্মসূচি চলবে।  বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।এতে জানানো হয়, ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে সংগঠনটি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খানের সই করা যৌথ বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা আজ সর্বাত্মকভাবে কর্মবিরতি পালন করবেন। কর্মসূচি সফল করতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব কর্মকর্তাকে আহ্বান জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শিক্ষাঙ্গনে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে, যা রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার জন্যও হুমকি।

এর আগে, সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর সময় শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় শিক্ষকদের উদ্দেশ করে ‘দালাল’ মন্তব্য করলে এক শিক্ষার্থীকে শিক্ষকরা কমনরুমে আটকে রাখেন। পরে তার সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

আজ সারাদেশের সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার