Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নিলেন কেইন উইলিয়ামসন

BN DESK
03 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি ব্যাটার কেইন উইলিয়ামসন। এক বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের অবসরের কথা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এটি অসাধারণ এক যাত্রা ছিল। এখন সময় এসেছে দলকে এগিয়ে নেয়ার নতুন অধ্যায় শুরু করার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক উইলিয়ামসন। ৯৩ ম্যাচে তার রান ২৫৭৫, গড় ৩৩, ফিফটি ১৮টি এবং সর্বোচ্চ ইনিংস ৯৫।

২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া উইলিয়ামসন ৭৫ ম্যাচে ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড পৌঁছেছিল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে (২০১৬ ও ২০২২) এবং একটি ফাইনালে (২০২১)।

এদিকে ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ার নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি উইলিয়ামসন। ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বর্তমানে টেস্ট প্রস্তুতিতেই মনোযোগী এই ব্যাটার বলেন, ব্ল্যাকক্যাপস আমার জীবনের বিশেষ একটি অংশ। এই দলের জন্য নিজের সবটুকু দিতে চাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নিলেন কেইন উইলিয়ামসন

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার