Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আন্দোলনরত শিক্ষকদের পাশে পানি নিয়ে ছাত্রদল নেতা

BN DESK
10 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে পানি বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়  সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শিক্ষক সমাজের চলমান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে তিনি এই সহায়তা কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—শাকিকুল ইসলাম সাগর, আলহাজ উদ্দিন, মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান হিমু, মেহেদী হাসান, তানভীর হোসেন, মো. রবিন খান—এছাড়া টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী মূসা ও তূর্যসহ আরও অনেকে।

শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারি শিক্ষকদের সমমানের বেতন কাঠামো, নিয়মিত ইনক্রিমেন্ট ও ভাতা প্রদান, অবসর সুবিধা বৃদ্ধি, পদোন্নতির সুযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে।

ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজল বলেন, “শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সবসময় শিক্ষক সমাজের পাশে আছে এবং থাকবে।”
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

আন্দোলনরত শিক্ষকদের পাশে পানি নিয়ে ছাত্রদল নেতা

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার