Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী:  বিসিবি সভাপতি বুলবুল

BN DESK
12 November 2025, 02:55 PM পড়তে ১ মিনিট

গত ৯ এবং ১০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। যেখানে সারা দেশ থেকে উপস্থিত ছিলেন বিসিবির কাউন্সিলর-কোচরা। শেষ দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল বোর্ড কর্তাদের। যে কারণে আমন্ত্রণ জানানো হয় সাংবাদিকদেরও। তবে নির্ধারিত সময়ে সেখানে প্রবেশের সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সংবাদকর্মীরা সংবাদ সম্মেলন বর্জন করেছিলেন। সেই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়ে সংবাদকর্মীদের কাছে বিসিবির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ (বুধবার) এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে বিসিবি সভাপতি বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং আমি নিজেই আপনাদের (সংবাদকর্মীদের) সেখানে দাওয়াত করেছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি বা শেষ হতে একটু সময় লেগে গিয়েছিল, কিন্তু যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যে ধরণের আমন্ত্রণ রক্ষার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার, আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান, ‘তবে এটাও আপনাদের কথা দিচ্ছি যে, আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে এই ব্যর্থতা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

বুলবুল আরও যোগ করেন, ‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেকহোল্ডার হচ্ছেন আপনারাও। ভুল আমরা করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরণের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী:  বিসিবি সভাপতি বুলবুল

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার