Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আপনি জিতে গেছেন হাদি, দেশকে দেখিয়ে দিয়েছেন: ইরফান সাজ্জাদ

BN DESK
20 December 2025, 09:30 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে তাকে দাফন করা হয়। শেষ বিদায়ে মানুষের ঢল আর অশ্রুসিক্ত পরিবেশ যেন বলে দিচ্ছিল, হাদি শুধু একজন নেতা নন, তিনি হয়ে উঠেছিলেন মানুষের আশা ও বিশ্বাসের প্রতীক।

হাদির দাফন সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। ফেসবুকে তিনি লেখেন, আপনি জিতে গেছেন হাদি। বলেছিলেন, সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে।

ইরফান সাজ্জাদের ভাষায়, রাজনীতি মানেই ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের ভালোবাসা অর্জন। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে লেখেন, বছরের পর বছর রাজনীতি করা কতজন রাজনীতিবিদ বুকের হাত দিয়ে বলতে পারবেন, তিনি মারা গেলে এত মানুষ তার জানাজায় আসবে বা তাকে মনে রাখবে?

হাদির ত্যাগ ও আদর্শকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই অভিনেতা আরও বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকার আদায় ও দেশের কল্যাণের জন্য। পোস্টের শেষাংশে তিনি লেখেন, আবারও বলি আপনি জিতে গেছেন হাদি। দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

উল্লেখ্য, ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গড়ে তুলেছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ইনকিলাব মঞ্চ এবং প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণাও দিয়েছিলেন। মৃত্যুর আগে তার ব্যস্ত সময় কেটেছে সাধারণ মানুষের সঙ্গেই। আর আজ তার চলে যাওয়া ভাবাচ্ছে পুরো দেশকে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আপনি জিতে গেছেন হাদি, দেশকে দেখিয়ে দিয়েছেন: ইরফান সাজ্জাদ

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার