Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

আফগানদের বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
আফগানদের বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শুরুর আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই ঝালাই করে নিলো পাকিস্তান। আরব আমিরাতে খেলা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হলো আগা সালমানরা।

শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান। জবাবে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ১৫.৫ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ৬৬ রানে। পরাজয় স্বীকার করেছে ৭৫ রানের ব্যবধানে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪১ সংগ্রহ করে পাকিস্তান। সর্বোচ্চ ২৭ রান করেন ফাখর জামান। ২৫ রান করেন মোহাম্মদ নওয়াজ, অধিনায়ক সালমান আগা করেন ২৪ রান। বাকিরা দাঁড়াতেই পারেনি। জবাব দিতে নেমে আফগান ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়েছে আফগানিস্তান। সর্বোচ্চ ১৭ রান করেন রশিদ খান।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

আফগানদের বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার