Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার অধিকার রয়েছে : আসিফ নজরুল

BN DESK
24 January 2026, 04:21 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ঘিরে চলমান সংকটের মধ্যে এবার লাইভ টিভিতে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ভারত ও আইসিসি’র সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে শুক্রবার বিপিএল’র একটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত হয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ দল যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে তারা বিশ্বকাপে খেলতে না পারে। মূলত নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবির কারণেই এই সংকট তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গ্যালারিভর্তি দর্শকদের দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে, এই উপস্থিতিই তার বড় প্রমাণ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য উদ্বেগজনক।

ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার অধিকার রয়েছে। অথচ সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই কঠিন সময়ে মাঠে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ক্রিকেটারদের মানসিক শক্তি জোগাবে এবং বিশ্ব ক্রিকেট অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে। তিনি আরও বলেন, ঢাকার গ্যালারিতে দর্শকদের গগনবিদারী উল্লাসই প্রমাণ করে বাংলাদেশে ক্রিকেট কতটা জনপ্রিয়। একইসঙ্গে তিনি জানান, ম্যাচটি উপভোগ করতে সরকারের একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন, যা দেশের ক্রিকেটের প্রতি রাষ্ট্রীয় পর্যায়ের সংহতির প্রতিফলন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার অধিকার রয়েছে : আসিফ নজরুল

B
BN DESK | 24 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার