Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আফগানদের বিপক্ষে খেলতে চান হামজা-সমিত

BN DESK
11 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আসন্ন আফগানিস্তান ও ভারত ম্যাচ সামনে রেখে আগামী ৩০ অক্টোবর জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ নভেম্বরের এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচেও তারকা ফুটবলার হামজা চৌধুরী এবং সমিত সোমের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এই দুই ফুটবলারের ক্লাব থেকে চূড়ান্ত ছাড়পত্রের জন্য যোগাযোগ করছে বাফুফে।

এশিয়ান কাপের সম্ভাবনা ফুরিয়ে গেলেও, ১৮ নভেম্বরের বাংলাদেশ-ভারত ম্যাচের গুরুত্ব ভিন্ন। মর্যাদা ও উন্মাদনার দিক থেকে বছরের যেকোনো ম্যাচের চেয়ে এই ফুটবল লড়াই এগিয়ে। এই ম্যাচের আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়া-মোরসালিনদের দল। বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা এবং কম্পিটিশনস কমিটির সদস্য ইকবাল হোসেন নিশ্চিত করে বলেন, ‘এটা নিশ্চিত, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে।’ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচের জন্য হামজা ও সমিতের খেলা নিশ্চিত হলেও, টিম কম্বিনেশনের জন্য টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও দুই তারকাকে চাইছে।

লেস্টার সিটি ঝুঁকি এড়াতে হামজাকে আগের প্রীতি ম্যাচে খেলার অনুমতি দেয়নি তবে বর্তমানে তিনি সম্পূর্ণ ফিট আছেন এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে নিজের প্রস্তুতি হিসেবে দেখছেন। ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ ৩০ অক্টোবর নির্ধারণ হলেও, বসুন্ধরা কিংসের ফুটবলাররা এএফসি মিশনে কুয়েতে থাকায় তারা পরে দলে যোগ দেবেন। হেড কোচও শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমারের বিপক্ষে ম্যাচ খেলতে আফগানিস্তান দল ১০ নভেম্বর ঢাকা আসবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

আফগানদের বিপক্ষে খেলতে চান হামজা-সমিত

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার