Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

BN DESK
11 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। এছাড়া দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

চলমান টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলে জায়গা পেলেন ২৬ বছর বয়সী সাইফ। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা দল থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন নিয়মিত ওপেনার লিটন দাস। পারফরম্যান্সের কারণে জায়গা হয়নি আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের।দুবাইয়ে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে সেখানেই ওয়ানডে সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটাররা। তবে ওয়ানডে স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার- অধিনায়ক মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা আজ রাতেই আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ওপেনার নাঈম শেখ এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে থাকা সৌম্য সরকারের ভিসা সংক্রান্ত জটিলতা থাকায় তাদের যাত্রা বিলম্বিত হচ্ছে।

আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

B
BN DESK | 04 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার