Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হার, যা বললেন মিরাজ

BN DESK
10 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও লজ্জাজনক ব্যাটিং ব্যর্থতায় সিরিজের শেষ ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে মিরাজরা। মাত্র ৯৩ রানে অলআউট হয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হারার হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

আবুধাবিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে ইব্রাহিম জাদরান দুর্দান্ত ব্যাটিং করে ৯৫ রান করেন। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ নবী। শেষদিকে তার ব্যাট থেকে আসে মাত্র ৩৭ বলে ৬২ রানের অপরাজিত টর্নেডো ইনিংস। ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়ে। পুরো ইনিংসে একমাত্র ওপেনার সাইফ হাসানই কিছুটা প্রতিরোধ গড়তে পারেন। তিনি ৫৪ বলে ৪৩ রান করলেও তার পরের দশজন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সাইফের বিদায়ের পর দলের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।

ম্যাচ শেষে দলের এমন ব্যর্থতা মেনে নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই সিরিজে আমরা ভালো খেলতে পারিনি, এটা আমরা সবাই স্বীকার করে নিচ্ছি। কিছু সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। বোলিংয়ে কিছু ইতিবাচক দিক ছিল, সেগুলোকে আরও উন্নত করার চেষ্টা করছি।’ ব্যাটিং বিভাগকে সরাসরি দুষলেন মিরাজ। তার মতে, ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমাদের বোলিং খারাপ ছিল না। কিন্তু রান না করলে তো ম্যাচ জেতা যায় না। টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা ভাবছি, সামনে কী করে ভালো করা যায়।’

দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ খেলার কথা উল্লেখ করে মিরাজ বলেন, দলের মূল সমস্যা ছিল পুরো ৫০ ওভার ক্রিজে টিকতে না পারা। তিনি জোর দিয়ে বলেন, ‘সবার আগে আমাদের পুরো ৫০ ওভার ব্যাট করতে হবে। ছেলেরা ভালো করার জন্য চেষ্টা করছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হার, যা বললেন মিরাজ

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার