Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন আতিফ আসলাম

BN DESK
19 November 2025, 07:08 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম আবারও মঞ্চ মাতাতে আসছেন ঢাকায়। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে গায়কের বহুল প্রত্যাশিত ওপেন-এয়ার কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আয়োজনটি অনুষ্ঠিত হবে বসুন্ধরার খোলা মাঠে, যেখানে লাখো ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে।

মেইন স্টেজের ফেসবুক পেজে জানানো হয়েছে, কনসার্টের দিন দুপুর ১টা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে। আনুষ্ঠানিক পরিবেশনা শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, যা অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ভক্তদের সুবিধার কথা বিবেচনা করে টিকিটের বিভিন্ন ক্যাটাগরিও রাখা হবে।

আতিফ আসলাম বরাবরই বাংলাদেশি শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তার অগণিত ভক্ত রইয়েছে। আতিফ আসলাম গত বছরের ২৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন। তার জনপ্রিয় সব গান দিয়ে ভক্তদেড় মাতিয়ে রেখেছিলেন এই গায়ক। আতিফ ভক্তদেড় অনেকেই ফেসবুকে প্রিয় গায়কের বাংলাদেশে আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন আতিফ আসলাম

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার