Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আমরণ অনশনে শিক্ষকরা, কয়েকজন অসুস্থ 

BN DESK
11 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সোমবার (২১ অক্টোবর) থেকে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। অনশনে অংশ নেয়া কয়েকজন শিক্ষক আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়েন। এমনটাই জানিয়েছেন তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান।

অন্যদিকে দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনো দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।’

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৭৫ শতাংশ করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

আমরণ অনশনে শিক্ষকরা, কয়েকজন অসুস্থ 

B
BN DESK | 21 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার