Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আমেরিকায় জায়েদ খানের সঙ্গে র‌্যাম্পে তানিয়া

BN DESK
28 January 2026, 07:11 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : আমেরিকায় অবস্থানরত চিত্রনায়ক জায়েদ খানের জনপ্রিয় টক শো ‘সেলিব্রিটি টক শো-ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ অতিথি হয়ে গেলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। শোতে অংশ নেওয়ার পাশাপাশি জায়েদ খানের সঙ্গে র‌্যাম্পে হেঁটেছেন তিনি, যা দর্শকদের জন্য ছিল বাড়তি চমক। 

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, বাংলাদেশে আজ থেকে প্রায় ৩৫ বছর আগে র‌্যাম্প ওয়াকের প্রচলন শুরু করেছিলেন তানিয়া আপা ও মৌরা। এত বছর পর যুক্তরাষ্ট্রে তানিয়া আপার সঙ্গে র‌্যাম্পে হাঁটতে পেরে আমি সত্যিই গর্বিত। তিন দশকের বেশি সময় ধরে নাটক ও সিনেমায় বৈচিত্রময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তানিয়া আহমেদ। এই পর্বে জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তিনি তুলে ধরেছেন নিজের অভিনয়জীবনের নানা গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের স্মৃতি এবং অজানা কিছু মুহূর্ত।

উল্লেখ্য, ‘সেলিব্রিটি টক শো-ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম সিজনে মোট ১২টি পর্ব উপস্থাপনা করছেন জায়েদ খান। অল্প সময়েই অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে শোটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রেকর্ড হয়েছে শোটির দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড। জানা গেছে, তানিয়া আহমেদকে নিয়ে করা এই বিশেষ পর্বটি শুক্রবার (৩০ জানুয়ারি) লাইভ সম্প্রচারিত হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব পেইজে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি আর দেশে ফেরেননি। মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন তিনি এবং সেখান থেকেই শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আমেরিকায় জায়েদ খানের সঙ্গে র‌্যাম্পে তানিয়া

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার