Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আরিয়ানের ক্ষমতা নিয়ে শাহরুখের রসিকতা!

BN DESK
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ মিনিট খানেকের উপস্থিতিতেই শোরগোল ফেলে দিয়েছিলেন বলিউড তারকা শাহরুখ খান। ছেলের পরিচালনায় এটি ছিল কিং খানের প্রথম কাজ। তবে সম্প্রতি আরিয়ানের পরিচালনা নিয়ে এবার রসিকতা করে আলোচনায় এলেন শাহরুখ।

‘ব্যাডস অফ বলিউড’-এর মাধ্যমে প্রথমবার পিতা-পুত্রের এমন সমীকরণে দর্শকেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এর প্রেক্ষিতে আরিয়ান খানের পরিচালিত কোনো সিনেমায় শাহরুখ খান কখনো অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের মুখে পড়েন বলিউড কিং।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে বলিউড তারকা শাহরুখ খান জবাব দেন। মজা করেই বললেন, ‘আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর?’

যদিও শাহরুখ একজন ‘ফ্যামিলি ম্যান’ হিসেবেই পরিচিত এবং তিনি প্রায়ই নানা বিষয়ে রসিকতা করেন। এর আগে আরিয়ান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজে শাহরুখের সংক্ষিপ্ত উপস্থিতি বেশ প্রশংসা কুড়ায়; আর এই ওয়েব সিরিজটি আরিয়ানের পরিচালনায় প্রথম কাজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আরিয়ানের ক্ষমতা নিয়ে শাহরুখের রসিকতা!

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার