Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আসছে মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

BN DESK
27 January 2026, 05:49 PM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ বেশ কয়েকবছর আগে বি ইউ শুভ’র পরিচালনায় নাটকে অভিনয় করেছিলেন সামিরা খান মাহি। বেশ কয়েকবছর বিরতির পর মাহি আবারো বি ইউ শুভ’র পরিচালনায় একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘শুধু তোমারই অপেক্ষায়’।

নাটকটি রচনা করেছেন অ্যালেক্স উজ্জ্বল। নাটকটিতে মাহির বিপরীতে আছেন মুশফিক ফারহান। পরিচালক বি ইউ শুভ বলেন,‘ ভালোবাসা, আবেগ আর জীবনের গল্প নিয়ে নির্মাণ করেছি শুধু তোমারই অপেক্ষায় নাটকটি। নাটকটিতে মাহি ও ফারহান চমৎকার অভিনয় করেছে। আমি খুউব আশাবাদী নাটকটি নিয়ে।’

সামিরা খান মাহি বলেন,‘ শুভ ভাইয়ের নির্দেশনায় এর আগে নাটকে অভিনয় করেছি। তবে দীর্ঘদিন যাবত তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়ে উঠছিলো না। বেশ কয়েকবছর পর তার নির্দেশনায় কাজ করে ভালোলাগলো। শুভ ভাই ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। যথারীতি এই নাটকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তার পুরো ইউনিট আসলে এতো আন্তরিক যে কাজ করতে ভীষণ ভালোলাগে। শুধু তোমারই অপেক্ষায় নাটকটির গল্পটাই আসলে দর্শকের মনে গেঁথে থাকার মতো একটি গল্প। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’

এদিকে গতকাল থেকে মাহি সৈয়দ শাকিলের নির্দেশনায় ‘নাজমুলের জবানবন্দী’ শিরোনামের একটি নাটকের কাজ করছেন রাজধানীর উত্তরার একটি শূটিং হাউজে। আজ এই নাটকের শূটিং শেষ হবে বলে জানান মাহি।

উল্লেখ্য, ‘শুধু তোমারই অপেক্ষায়’ নাটকটি আগামী ২৯ জানুয়ারি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আসছে মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার