Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল

BN DESK
11 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : গানারদের হয়ে ৩০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়ালেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে মিকেল আর্তেতার ৩০০তম ম্যাচটি হয়ে উঠল এক স্মরণীয় জয়ে রাঙানো এক সন্ধ্যা।

নিজের সাবেক ক্লাব ওয়েস্ট হ্যামের বিপক্ষে ডেকলান রাইসের গোল ও বুকায়ো সাকার পেনাল্টিতে গানাররা ঘরের মাঠে ২-০ ব্যবধানে জয় তুলে নেয়। সে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষেও উঠে গেলো আর্সেনাল। ৭ ম্যাচে গানারদের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম রয়েছে টেবিলের ১৯তম স্থানে।

গত দুই মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে এসে জয় নিয়ে ফিরেছিল ওয়েস্ট হ্যাম; কিন্তু এবার ইতিহাস পাল্টে দিলেন তাদেরই সাবেক অধিনায়ক রাইস। প্রথমার্ধের ৩৮তম মিনিটে মার্টিন জুবিমেন্দির নিখুঁত পাসে এগিয়ে গিয়ে জোরালো শটে জালের দেখা পান রাইস। গোলের পর তিনি সংযত উদযাপন করলেও পুরনো সতীর্থদের দিকে তাকিয়ে দেন এক অর্থবহ দৃষ্টি। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। এল হাজি মালিক দিওফের ফাউলে রেফারি পেনাল্টি দিলে স্পট কিক নেন বুকায়ো সাকা। ১২ গজ দূর থেকে ঠান্ডা মাথায় জালে পাঠান তিনি। এর আগেও সাকার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।

তবে ম্যাচে কিছু চিন্তার বিষয়ও ছিল আর্তেতার জন্য। দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড ম্যাচের ২৯তম মিনিটেই ইনজুরিতে মাঠ ছাড়েন। আর নতুন সাইনিং ভিক্টর গিয়োকেরেসের গোল খরা ছয় ম্যাচে গড়িয়েছে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে। আর্সেনালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও ওয়েস্ট হ্যাম কোচ নুনো এসপিরিতো সান্তোর অবস্থাটা এখন নাজুক। দলটি প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে পরাজিত হয়ে নেমে গেছে অবনমন অঞ্চলে।

আর্সেনাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায়। ১৩ মিনিটে এবেরেচি এজে সহজ সুযোগ মিস করেন। প্রথমার্ধে রিকার্ডো কালাফিওরি পোস্টে বল মারেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার