Logo
ট্রেন্ডিং: আমরা চেয়েছি ব্যালট বিপ্লব, কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ সবাই আনন্দে ভাসছে- বিএনপি সমর্থক রিকশাচালক বড়দিনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ডিসি মাসুদ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ডিএমপির ট্রাফিক নির্দেশনা জারি

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত

R
নিজস্ব প্রতিবেদক
09 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট
ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভায় পেনশন নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা। খবর বিবিসির।

দোনেৎস্কের আঞ্চলিক প্রধান ভাদিম ফিলাশকিন বলেছেন, বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।পাশের শহর লিমানের স্থানীয় প্রশাসক ওলেক্সান্দ্র ঝুরাভলিওভ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে পেনশন বিতরণের সময় বর্বরোচিত এ হামলা হয়। নিহতদের বেশিরভাগই প্রবীণ নাগরিক।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে এলাকা থেকে ইতোমধ্যেই ২২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ডিএসএনএস জানিয়েছে যে দোনেৎস্কে বসতিগুলোতে রাশিয়ার গোলাবর্ষণে আরো তিনজন নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট জেলনস্কি বলেন, ‘বিশ্বের চুপ থাকা উচিত নয়।’ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ইয়ারোভা রাশিয়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার অন্যতম বড় হামলার ঘটনা।

আগস্টের শেষের দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বিমান হামলায় ২৩ জন নিহত হন।এছাড়া, সপ্তাহান্তে রাশিয়া কিয়েভে রেকর্ড ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার