Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী

BN DESK
29 October 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলজুরী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে পূর্বের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান কামরুল হাসান সেলিম গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে পরিষদের অন্যান্য সদস্যরা তার বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা জ্ঞাপন করেন।

তবে সম্প্রতি বিএনপি নেতা গোলাম ফারুক তানভীর ও মাহমুদুর রহমান কাওসারসহ কয়েকজন তাকে আবারও পরিষদে বসানোর উদ্যোগ নেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তারা অটোরিকশাযোগে চেয়ারম্যান সেলিমকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা নলজুরী এলাকায় তাদের পথরোধ করে চেয়ারম্যানকে আটক করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে সংশ্লিষ্ট বিএনপি নেতারা সরে পড়েন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় লুঙ্গি পরিহিত অবস্থায় চেয়ারম্যান সেলিম একটি অটোরিকশায় বসে আছেন এবং স্থানীয়রা তাকে ঘিরে রেখেছেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কামরুল হাসান সেলিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাকে পূর্বের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের যাদের সহযোগিতায় বিএনপির কিছু নেতা কাজ করছেন, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

উল্লেখ্য, আটক চেয়ারম্যান কামরুল হাসান সেলিম নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের চাচাতো ভাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী

B
BN DESK | 20 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার