Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবেগঘন বার্তা শাবনূরের

BN DESK
22 October 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রধান ইলিয়াস কাঞ্চন। খবরটি প্রকাশ্যে আসতেই এই তারকাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে সাধারণ ভক্তরা।
 
 
এই নায়কের দ্রুত সুস্থতা কামনা করে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
 
মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত। তিনি চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন থেকে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।’এরপর শাবনূর আরো লিখেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি।
আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।’ প্রসঙ্গত, দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। তিনি বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।
 
চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবেগঘন বার্তা শাবনূরের

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার