Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন ডিপজল

BN DESK
08 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

ব্রেইন টিউমারে আক্রান্ত কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। গেল মাসের শেষের দিকে খবরটি প্রকাশ্যে এলে এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে সাধারণ ভক্তরা।

ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনা করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে হয়েছে দোয়া মাহফিল। এবার সমিতির সাধারণ সম্পাদক প্রযোজক, পরিচালক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার জন্য প্রার্থনা করলেন। ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি সিনিয়র অভিনেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ডিপজল লেখেন, ‌‘ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তার জন্য কোটি মানুষের দোয়া, মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগের মতো উদ্যমী, প্রাণবন্ত রূপে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
ভালোবাসা ও প্রার্থনায় আমরা আছি তার পাশে।

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি-‘টার্গেট থেরাপি’।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচদিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন ডিপজল

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার