Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে বিদেশে টাকা পাচার হবে না: ফয়জুল করীম

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে দেশের একটা টাকাও বিদেশ পাচার ও সরকারি কোনো টাকা লুটপাট হবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের ব্যানারে এ আয়োজন করা হয়।

সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, জনগণ যাদের মাধ্যমে জানমালের নিরাপত্তা পাবে তাদেরকেই ভোট দিবে। হিন্দুরাও জানমালের নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেক নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে।

তিনি আরও বলেন, রাস্তা ঘাট করা একজন এমপির দায়িত্ব নয়। তারা রাস্তাঘাট দেখিয়ে আমাদের ঈমানকে ধ্বংস করে। ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে। একজন এমপির কাজ হল বাংলাদেশ আগামীতে কিভাবে চলবে, কোন আইনে চলবে, কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা।

রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাঈন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় মুফতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে বিদেশে টাকা পাচার হবে না: ফয়জুল করীম

B
BN DESK | 19 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার