Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইসি কর্মকর্তাদের সব ছুটি বাতিল

BN DESK
31 October 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রমে গতি আনতে কর্মকর্তাদের সব ধরণের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তফসিল ঘোষণার আগ পর্যন্ত ছুটির দিনেও এবং অফিস সময় শেষে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে কমিশন।

আদেশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।
 
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় ইসি। সে লক্ষ্যে সব কার্যক্রম এগিয়ে নিচ্ছে সংস্থাটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসি কর্মকর্তাদের সব ছুটি বাতিল

B
BN DESK | 16 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার