Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

BN DESK
22 December 2025, 06:56 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : নতুন বছরের রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে মাসুমা রহমান নাবিলার সিনেমা ‘বনলতা সেন’। ছবিটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। কবি জীবনানন্দ দাশের কাল্পনিক একটি নারী চরিত্রকে কেন্দ্র করে এটি নির্মাণ করা হয়েছে।

গত বছরেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও তৎকালীন পরিস্থিতি বিবেচনায় নতুন সময়ে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। অবশেষে আসছে ঈদে সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে বনলতা চরিত্রে নাবিলার লড়াই দেখা যাবে। তবে চরিত্রে বনলতা সেন হয়ে ওঠা নাবিলার জন্য সহজ ছিল না। জানা গেছে, শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু নাবিলা সেই প্রস্তাবে রাজি হননি। তিনি নির্মাতাকে স্পষ্ট জানিয়ে দেন, বনলতা সেন চরিত্রটিই তিনি করতে চান। এরপর তিন দফা চ্যালেঞ্জিং অডিশনের মধ্যদিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চরিত্রটি বাগিয়ে নেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, সিনেমাটিতে জীবনানন্দ দাশ চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন- সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

B
BN DESK | 22 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার