Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই : প্রাথমিক উপদেষ্টা

BN DESK
22 November 2025, 05:42 PM পড়তে ১ মিনিট

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের গল্পের ভাষা এবং উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।’

শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, উপযুক্ত দক্ষতা ও কর্মদক্ষতা অর্জনই দেশের উন্নতির মূল চাবিকাঠি। আমাদের মনে রাখতে হবে যে আমরা উচ্চশিক্ষা লাভ করছি, কিন্তু আমাদের কর্মক্ষেত্র নেই। আমরা উচ্চশিক্ষা লাভ করছি, কিন্তু উপযুক্ত দক্ষতা এবং উদ্যোগী হয়ে উঠছি না। এর ফলাফল হিসেবে দেশের অর্থনীতিতে যে প্রভাব পড়ার কথা ছিল এবং যে উন্নতি হওয়ার কথা ছিল তা হচ্ছে না। কারণ এর মধ্যে মানবিক তৃপ্তির অভাব রয়েছে।

প্রযুক্তিগত অগ্রগতি মানবিক সক্ষমতা ছাড়া পূর্ণতা পায় না উল্লেখ করে তিনি বলেন, আমরা টেকনিক্যালি যতই অগ্রগতি লাভ করি না, যদি ওই দিকে আমাদের উন্নতি না ঘটে, তাহলে কখনোই আমরা আমাদের দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারবো না।

দেশের উন্নয়নের মূল শক্তি হিসেবে জনশক্তিকে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘একটা দেশের উন্নতির জন্য অনেক রকম সম্পদ থাকে। আমাদের একটাই গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে-সেটা হচ্ছে জনশক্তি। কিন্তু সেই জনশক্তি সম্পদও হতে পারে, বোঝাও হতে পারে।’

তিনি আরও বলেন, ‘কখন একজন জনশক্তি আমাদের সম্পদ হয়ে দাঁড়ায়? যখন কোনো জনশক্তি স্বাস্থ্যবান, শিক্ষিত, দক্ষ এবং সুশৃঙ্খল হয়। তা যদি না ঘটে, কোনো দেশ অগ্রগতির পথে এগোতে পারবে না।’

উপদেষ্টা গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আশা করি, আপনারা আপনাদের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধ দ্বারা সমাজ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই : প্রাথমিক উপদেষ্টা

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার