Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এই সময়ে মাহি

BN DESK
25 December 2025, 09:35 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক ঃ সামিরা মাহি ছোট পর্দার নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন একজন সুঅভিনেত্রী হিসেবে। নাটকের বাইরেও ওটিটির কাজে নিজেকে মেলে ধরেছেন তিনি। এদিকে, বছরের শেষ সময়টায় এসেও নতুন নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ডিয়ার লেডিস’ নামের একটি সিরিয়ালের কাজ। এটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত। বেশ ক’জন মেয়ের জীবনের গল্প নিয়ে এগিয়েছে এই সিরিয়াল। মাহি বলেন, সুন্দর গল্প ও নির্মাণের কাজ এটি। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।

এদিকে, মাহি গত কিছুদিনে শেষ করেছেন প্রায় হাফ ডজন একক নাটকের কাজ। এসব নাটকে জুটি বেঁধে কাজ করেছেন মুশফিক আর ফারহান ও আরশ খানের সঙ্গে। পরিচালনায় ছিলেন ইমরুল রাফাত, মাবরুর রশিদ বান্নাহ প্রমুখ। এদিকে একাধিকবার তার সিনেমায় অভিনয় করার বিষয়ে আলোচনাও হয়েছে। তবে মাহি এবার সাফ জানিয়ে দিলেন, আপাতত সিনেমা নিয়ে তার চিন্তা নেই। সেটা কেন?

মাহি বলেন, আমি নাটক ও ওটিটি কনটেন্ট নিয়ে ভালো আছি। কারণ এ জায়গায় দর্শকদের ভালোবাসা পাচ্ছি প্রতিনিয়ত। বড় পর্দায় যে কাজ করতেই হবে, এমন নয়। মাহি যোগ করে বলেন, মধ্যে কাজের বাইরে আমার অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখন আমি কাজ নিয়েই আছি। একটা স্থির সময় পার করছি। এ সময়টা দীর্ঘায়িত হোক সেটাই চাওয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

এই সময়ে মাহি

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার