Logo
ট্রেন্ডিং: বগুড়া-১ আসনে বিএনপির ২ প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ব্যারিস্টার ফুয়াদ বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, মাধ্যমিকে বই সংকট নির্বাচনে না গিয়ে এনসিপির যে পদ পেলেন আসিফ মাহমুদ

এক মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
এক মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। সে হিসেবে গত ১৫ আগস্ট এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কমিশনের কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ায় সরকার। এখন দ্বিতীয় ধাপে কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এক মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

R
নিজস্ব প্রতিবেদক | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার