Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, মাধ্যমিকে বই সংকট

BN DESK
29 December 2025, 08:43 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নতুন বছরের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ পাঠ্যবই এবং মাধ্যমিক বিদ্যালয়ের আংশিক পাঠ্যবই পৌঁছেছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির বই না পৌঁছানোয় মাধ্যমিক পর্যায়ে বই সংকট দেখা দিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির নতুন বছরের পাঠ্যবই ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে প্রাথমিক পর্যায়ে বই বিতরণ নিয়ে কোনো সংকট নেই। নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, ইতিমধ্যেই আমরা উপজেলা শিক্ষা অফিস থেকে নতুন বছরের পাঠ্যবই গ্রহণ করেছি।

এতে করে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে। বই উৎসবের মাধ্যমে শিশুদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়ার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারোওয়ার জাহান বলেন, প্রাথমিক পর্যায়ে আমাদের কোনো বই সংকট নেই। চাহিদার শতভাগ বই পেয়েছি। উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির সব বই পৌঁছে দেওয়া হয়েছে।

আশা করছি, বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এবং নবম শ্রেণির পাঠ্যবই উপজেলায় এসে পৌঁছেছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবই এখনও উপজেলায় আসেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, যে বইগুলো আমরা পেয়েছি, সেগুলো ইতোমধ্যে বিদ্যালয় পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি বইগুলো চলতি মাসের মধ্যেই পাওয়ার আশা করছি। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, মাধ্যমিকে বই সংকট

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার