Logo
ট্রেন্ডিং: দীর্ঘ প্রতিক্ষার পর তারেক রহমান বৃহস্পতিবার প্রিয় পিতৃভূমিতে আসছেন বগুড়ার শহীদ খোকন পার্কে খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনী বৃহস্পতিবার লালমনিরহাটে বিজিবি’র অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

এনসিএল টি-২০ উপলক্ষে নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
এনসিএল টি-২০ উপলক্ষে নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম

স্টাফ রিপোর্টার : দীর্ঘ দিন পর বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ক্রিকেট ফিরছে। এনসিএল‘র মাধ্যমে বঞ্চিত বগুড়াসহ এই অঞ্চলের ক্রিকেট প্রেমী দর্শক মাতাবে শহীদ চাঁন্দু স্টেডিয়াম। উত্তরাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক মানের ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ফিরছে নতুন সাজে। এনসিএল টি-২০ টুর্নামেন্টকে সামনে রেখে এই ঐতিহাসিক মাঠে করা হয়েছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ।

২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের মাধ্যদিয়ে আলোচনায় আসে বগুড়ার এই ভেন্যু। এরপর ২০০৬ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে ও টেস্ট ম্যাচ হয়েছে এই ভেন্যুতে। বিগত আওয়ামীলীগ সরকারের সময় ইন্টারন্যাশনাল খেলাতো দূরের কথা বরং মাঠের ফ্লাড লাইট খুলে নেওয়া হয়েছে। তবে এ মাঠে ঘরোয়া ক্রিকেটের অনেক স্মরণীয় লড়াইও অনুষ্ঠিত হয়েছে।

তবে দীর্ঘ সময় আন্তর্জাতিক খেলা না হওয়ায় ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে এই ক্রিকেট ভেনুটি। ২০২৫ এর এনসিএল টি-২০ উপলক্ষে আবারও নতুন প্রাণ পাচ্ছে স্টেডিয়ামটি। মাঠের আউটফিল্ড সমতল করা, পিচ সংস্কার ও উন্নত মানের কভার বসানোর কাজ চলছে।

খেলোয়াড়দের জন্য আধুনিক ড্রেসিং রুম, জিমনেসিয়াম ও রেস্ট রুম প্রস্তুত করা হচ্ছে। গ্যালারির সিট মেরামত, ভিআইপি গ্যালারি উন্নয়ন এবং আলোকসজ্জা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে প্রেস বক্স ও মিডিয়া সেন্টারেও আনা হচ্ছে আধুনিক পরিবর্তন।

বগুড়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে বড়ধরনের সুখবর। দীর্ঘদিন পর স্টেডিয়ামটি আবারও সরব হতে যাচ্ছে ক্রিকেটের উচ্ছ্বাসে। আজ দুপুর দেড়টায় এই মাঠে রংপুর ও সিলেটের মধ্যে টি টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বগুড়ার ক্রীড়ামোদী দর্শক মনে করছেন আগামীতে এই মাঠে বিপিএল‘র ম্যাচও আয়োজন করবে বিসিবি।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

এনসিএল টি-২০ উপলক্ষে নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার