Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরম-পিয়া

BN DESK
08 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ অনুরাগীদের অপেক্ষার পালা শেষে এবার ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। গত ১ জুন ছেলের বাবা-মা হন তারা। তাদের একমাত্র ছেলের বয়স তিন মাস। এ তারকাদম্পতির দুজনেই গান ভীষণ পছন্দ করেন। তাই ছেলের নামও রেখেছেন সুরের ছোঁয়ায়।

পরম-পিয়ার অনুরাগীদের তাদের ছেলের জন্য ছবি প্রকাশ করেছেন। ছোট ছোট হাত, গোল গোল চোখ- ছেলে ছবি প্রকাশ্যে আনতেই মন্তব্য বাক্সে ভালোবাসার বন্যা দেখা যাচ্ছে। ছেলের মাথাটা বড়, তারকা-পত্নী পিয়া নিজেই জানিয়েছেন এ কথা। পরম-পিয়া ছেলের নাম রেখেছেন নিষাদ। সাত সুরের একেবারের শেষ সুর। যদিও এই নামের আরও একটি মানে রয়েছে। ‘নিষাদ’, যাকে দুঃখ কখনো ছুঁতে পারে না।

ছেলের আরও একটা নাম রেখেছেন তারকাদম্পতি, ‘নডি’। অভিনেতা আগেই জানিয়েছিলেন, সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নেবেন। সন্তানের বেড়ে ওঠার সাক্ষী থাকবেন। সন্তানকে বড় করে তোলার দায়িত্ব পিয়ার সঙ্গে ভাগ করে নেবেন বলেই জানিয়েছিলেন। সেই কথা যে রেখেছেন, আগেই স্বীকার করে নিয়েছেন পিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

এবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরম-পিয়া

B
BN DESK | 26 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার