Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এবার প্রকাশ্যে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেম

BN DESK
10 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : মার্কিন পপ তারকা কেটি পেরি-কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম এখন সবার সামনে। এতদিনের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনলেন এ জুটি।

মার্কিন ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছে, শনিবার (২৫ অক্টোবর) রাতে কেটির ৪১তম জন্মদিন উপলক্ষে তারা একসঙ্গে উপস্থিত হন প্যারিসের বিখ্যাত ক্যাবারে থিয়েটার ‘ক্রেজি হর্স প্যারিস’-এ। এটি তাদের প্রথম আনুষ্ঠানিক ডেট বলেই জানা গেছে। রোববার (২৬ অক্টোবর) টিএমজেডের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শো শেষে দুজন হাত ধরাধরি করে থিয়েটার থেকে বের হচ্ছেন। বাইরে অপেক্ষমাণ ভক্তদের মধ্যে একজন কেটিকে একটি গোলাপ উপহার দেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানান। মুহূর্তেই চারপাশে ফ্ল্যাশের ঝলকানি আর সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে তাদের হাস্যোজ্জ্বল মুখ। এরপর তারা গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।

দুজনের প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেই, গত জুলাইয়ে কানাডার মন্ট্রিয়েলে একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গিয়েছিল তাদের। এরপর মাউন্ট রয়্যাল পার্কে হাঁটাহাঁটির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আগস্টে কেটির ‘লাইফটাইমস’ ট্যুরের মন্ট্রিয়েল কনসার্টেও উপস্থিত ছিলেন ট্রুডো।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে কেটির ব্যক্তিগত ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই ছবি প্রকাশের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। টিএমজেডের সর্বশেষ ভিডিও প্রকাশের পর সেই জল্পনার অবসান ঘটল। কেটি পেরি ও জাস্টিন ট্রুডো এখন আনুষ্ঠানিকভাবে প্রেমে আবদ্ধ। পপ তারকা কেটি পেরি তার জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্কস’ ও ‘রোয়ার’-এর জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি সম্প্রতি নতুন অ্যালবামের কাজ শেষ করেছেন।

অন্যদিকে, ট্রুডো ২০২৩ সালে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর রাজনৈতিক ব্যস্ততা থেকে অবসর নিয়ে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

এবার প্রকাশ্যে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেম

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার