Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এমবাপ্পের নৈপূণ্যে শেষ ষোলোয় রিয়াল

BN DESK
18 December 2025, 09:12 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: আগের রাতেই স্পেনের তৃতীয় বিভাগের দলের সঙ্গে কঠিন লড়াই করতে হয়েছিল বার্সেলোনাকে। একদিন বাদে রিয়ালকেও পড়তে হলো চ্যালেঞ্জের মুখে। তবে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তৃতীয় বিভাগের দল তালাভেরার বিপক্ষে ৩-২ গোলের জয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে জাভি আলোনসোর শিষ্যরা।

আগের ম্যাচের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে নামে রিয়াল মাদ্রিদ। বেঞ্চে বসেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, জুড বেলিংহ্যাম ও অঁরেলিয়ে চুয়ামেনি। আর স্কোয়াডে আগে থেকেই ছিলেন না থিবো কোর্তোয়া। ফলে আলোনসো নামান আন্দ্রে লুনিনকে।

দুই গোলে পিছিয়ে পড়েও রোমাঞ্চ ছড়িয়ে তালাভেরা সমতায় ফেরে। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা। রিয়ালের পক্ষে এমবাপ্পে দুটি গোল করেন, অন্যটি তালাভেরার আত্মঘাতী উপহারে। আর তালাভেরার হয়ে একটি করে গোল করেছেন নাহুয়েল আরোয়ো মাজোরা এবং গঞ্জালো ডি রেঞ্জো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

এমবাপ্পের নৈপূণ্যে শেষ ষোলোয় রিয়াল

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার