Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে : সূর্যকুমার

BN DESK
11 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনাল শেষ হলেও থামছে না বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ না করার ঘটনায় এবার নতুন মাত্রা যোগ করলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তার বিস্ফোরক দাবি, ভারতীয় দল অপেক্ষা করলেও এসিসি কর্মকর্তারাই ট্রফি নিয়ে ‘পালিয়ে গেছেন’।

রোববার ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে শিরোপা গ্রহণে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই ক্রিকেট বিশ্বে গুঞ্জন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা ভারত সরকারের নির্দেশেই এই সিদ্ধান্ত নেয় দল। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব জানিয়েছেন, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণই মাঠের এবং খেলোয়াড়দের। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টে বিসিসিআই বা সরকারের পক্ষ থেকে আমাদের কিছুই বলা হয়নি। মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি।’

ঘটনার বর্ণনা দিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরা মাঠেই দাঁড়িয়ে ছিলাম, ড্রেসিংরুমে যাইনি। দেখছিলাম, তারা (এসিসি কর্মকর্তারা) মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিলেন। এক পর্যায়ে গ্যালারি থেকে দুয়ো শোনা যায়। এরপরই আমি দেখি, একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল। সত্যি বলতে, ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে।’ এই ঘটনায় এসিসি বা মহসিন নাকভির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সূর্যকুমারের এই মন্তব্যের পর এশিয়া কাপের শিরোপা বিতর্ক যে আরও বেড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে : সূর্যকুমার

B
BN DESK | 30 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার