Logo
ট্রেন্ডিং: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন খল অভিনেতা আহমেদ শরীফ পাকিস্তানে অতর্কিত হামলায় পাঁচ পুলিশ নিহত ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আতাউল্লাহ তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কক্সবাজারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার

R
নিজস্ব প্রতিবেদক
05 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট
কক্সবাজারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে কক্সবাজারে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নান কক্সবাজারের ডিসি নিয়োগ পেয়েছেন। তিনি ২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কক্সবাজারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার